


এম.ইব্রাহীম বিন আশ্রাফী: সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বখত পয়েন্টের এলাকার দুর্গাবাড়ির বাম পাশের রাস্তার জলাশয় থেকে আজ মঙ্গলবার সকাল ০৭ঃ৩০ মিনিটের দিকে অজ্ঞাত অবস্থায় “হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়(HMP) স্কুলের কয়েকজন ছাত্রদের মাধ্যমে বৃদ্ধকে উদ্ধার করা হয়। এবং তাৎক্ষণিকভাবে স্কুল ছাত্ররা বৃদ্ধকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন,বর্তমানে অজ্ঞাত বৃদ্ধ সুনামগঞ্জ সদর হাসপাতালের ৫ম তলার ৫০৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উল্লেখ্য, ব্যাক্তির এখনো কোন সঠিক পরিচয় পাওয়া যায়নি।উনি সামান্য কথা বলতে পারছেন কিন্তু পুরোপুরি ভাবে এখনো জ্ঞান না পাওয়ায় সঠিকভাবে নিজের পরিচয় দিতে পারছেন না।
হাওড়বার্তা’র স্টাফ রিপোর্টার এম.ইব্রাহীম বিন আশ্রাফী উনাকে নিজের পরিচয় জিজ্ঞাসা করলে উনি উনার নাম বলেছেন “আশদ আলী” ঠিকানা- কখনো বলছেন সুনামগঞ্জ শহরের মল্লিকপুর, আবার কখনো বলছেন সা্চনা কখনো বলছেন হাছন নগর।
উপরোক্ত ব্যক্তির সঠিক নাম ও ঠিকানা যদি কেহ জেনে থাকেন তাহলে উনার পরিবারের কাছে পৌছে দিতে অগ্রনী ভুমিকা রাখবেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের ৫ম তলার ৫০৫ নং ওয়ার্ডে পুরুষ মেডিসিন বিভাগে উনি আছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

