বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাগলা ব্রিজের পূর্ব পাশে সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে তাদের আটক করে।

আটক দুজন হলো হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর সুরমা এলাকার বাসিন্দা মো. আবু সামার ছেলে মো. সাহাব উদ্দিন (৩৫) এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শক্রমর্দন এলাকার বাসিন্দা সুনাধন আলীর ছেলে আব্দুল কাদের (৫২)।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীদের অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মামলা দায়েরপূর্বক তাদেরকে জব্দকৃত আলামতসহ শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656