বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী’র ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যানের ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রানকেন্দ্রে সরকারী টাকায় শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধ্যনগরে সরকারি টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ম্যুরাল স্থাপন করা হয়। ম্যুরালে স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত ডিজাইন উপেক্ষা করে, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই মোজাম্মেল হোসেন রোকনের ছবি স্থাপন করা হয়েছে। এ কারণেই ফুঁসে উঠেছে এলাকাবাসী। এবং ৩ দফা দাবি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন তারা। দাবিগুলোর মধ্যে মুর‌্যাল থেকে এমপি ও তার সহোদরের ছবি অপসারণ, স্থাপত্যকর্মের মূল ডিজাইন পরিবর্তনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সুউচ্চ মর্যাদায় আঘাত করার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্মারকলিপিতে।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্মারকলিপি পেয়েছি এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে৷ কর্তৃপক্ষ এর যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656