বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সিলেট এইড কর্তৃক শীতবস্ত্র,সেলাই মেশিন, হুইল চেয়ার এবং টেউটিন বিতরণ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সিলেট এইড সংগঠনটি।

রবিবার (১৮ই ডিসেম্বর) সিলেট এইড কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী এলাকায় দেড়শতাধিক কম্বল, ৪টি সেলাই মেশিন,১টি হুইল চেয়ার এবং ১০বান টেউটিন বিতরণ করা হয় এলাকার হতদরিদ্র মানুষদের মাঝে। এই সময় উপস্থিত ছিলেন সিলেট এইডের ভালান্টিয়ার আবু মুনিম,জাফর মিয়া,বাবুল মিয়া,শাহী মিয়া,লিজা বেগম,প্রমুখ।

সিলেট এইড ভালান্টিয়ার লিজা বেগম বলেন, মূলত সিলেট বিভাগে দিয়ে আমাদের এ কার্যক্রম শুরু হবে। এই হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। হয়ত আমাদের ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা শীতার্ত সব দুঃস্থ লোকদের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় বস্ত্র শীত বস্ত্র পৌছে দেওয়া সম্ভবপর নাহ। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের ঠোটে ঐ তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পাই এবং এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আরো কিছু দায়িত্বশীল মানুষকে তাঁদের পাশে দাড়াতে দেখতে পাই তবেই তৃপ্তি।

ভলান্টিয়ার শাহী মিয়া বলেন,আপনার মতো সমাজের দায়িত্বশীল মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি “সিলেট এইড” উদ্যোগে সামিল হোন এবং দুস্থ ঐ মানুষগুলোর বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পেতে সাহায্য করুন।

শীতবস্ত্র বিতরণে ইংল্যান্ড প্রবাসী আব্দুর রকিব,বিএনপি নেতা ফারুক মিয়া,মাসুক মিয়া,আওয়ামীলীগ নেতা এম এ কাশেম চৌধুরী, সুনামগঞ্জ জেলার তরুণ সংগঠক ওবায়দুল হক মিলন, রাসেল আহমদ, হাসান জামিল, শহিদুল ইসলাম রেদুয়ান, সুনুর আলী,কছির মিয়া,ইকবাল হোসেন,ছায়েম আহমদ রাজু, সেলিম রেজা,প্রমুখ উপস্তিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656