সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ভিত্তিহীন সংবাদের মাধ্যমে যুবলীগ নেতা দেলোয়ার কে হয়রানি-!

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে
ছবি ফাইল: যুবলীগ নেতা দেলোয়ার।

শহিদুল ইসলাম রেদুয়ান: সাম্প্রতিক সময়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় “মাদরাসার কোটি টাকা যেভাবে যুবলীগ নেতার পকেটে” শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী’র পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন।

তিনি প্রতিবাদ লিপিতে বক্তব্য ব্যক্ত করে বলেন,·সংবাদে আল জামিয়াতুল ইসলামিয়া কাজিরচর দারুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানাটি কাজিরচর মোহাম্মদপুর দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা সম্প্রতি বিক্রি নিয়ে সংবাদকর্মীর মাধ্যমে আমার নামে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, হীনস্বার্থ,বানোয়াট, মিথ্যাচার এবং রাজনৈতিক,সামাজিক অঙ্গ থেকে আমাকে নিষ্ক্রিয় করা জন্য কাজ করছে। কারও দ্বারা প্রভাবিত হয়ে সংবাদে আমার নাম উল্লেখ করেছে এবং মাদরাসা ও এতিমখানাটি কে বিক্রি করেছে সেই বিষয় আমি অবগত নই। তারপরও এ ধরনের ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক এবং আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশভ্রান্ত থেকে সামাজিক মর্যাদা রক্ষার জোড় দাবি জানাই।

তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদে জানিয়ে আরো বলেন; আমি কোনো লুটপাট এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত নই, আমাকে ঘিরে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন এবং একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিক সংস্পর্শ থেকে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে প্রণোদিতভাবে অপ-প্রচার চালাচ্ছে। যারা বঙ্গবন্ধুর আর্দশের নামে রাজনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যায়। তারা সফল হতে না পারায় মনের জ্বালাপোড়ার ক্ষুধা মিটিয়ে ঘুমানোর জন্য মিডিয়ায়কে দিয়ে মিথ্যা,ভিত্তিহীন, হীনস্বার্থ তথ্য দিয়ে আমাকে ও আমার পরিবারকে হেনাস্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এবং অপপ্রচার করে জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুন্ন করা যায় না। এমন ভিত্তিহীন বানোয়াট মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656