মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জুড়ীতে বেতুলী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবস্থিত বেতুলী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অধিনস্থ বেতুলী কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বেতুলী স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মহিদুর রহমান,সহকারী রাজস্ব কর্মকর্তা দেবাশীষ দাস,বসুন্ধরা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারীরা নাজমুল আলম লিজনসহ আমদানি ও রপ্তানিকারক, ‍সিএন্ডএফ এজেন্ট এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ উপলক্ষে বেতুলী স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ভারতীয় স্থল শুল্ক স্টেশনের কাস্টমস , স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোষ্ট ও শুল্ক স্টেশনের সিএন্ডএফসহ বাংলাদেশ বিজিবি ও ইমিগ্রেশনকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সারাবিশ্বের ১৮৪টি দেশের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি পালন করা হয়ে থাকে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (WCO) এ বছরের প্রতিপাদ্য হচ্ছে Nurturing the next generation: promoting a culture of knowledge-sharing and professional pride in Customs.

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656