রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ইয়াবা পাচার মামলায় ৮ মিয়ানমার নাগরিকের যাবজ্জীবন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

সাজন বড়ুয়া সাজু

কক্সবাজার জেলা প্রতিনিধি: ইয়াবা পাচার মামলায় আট মিয়ানমার নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়।

সোমবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসটি ৪৫৭-২১ মামলাটির শুনানী শেষে বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি রাষ্টপক্ষের কৌসুলি এডভোকেট ফরিদুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান- ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় এ আটজন রোহিঙ্গা নাগরিক। তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আজকে এ রায় ঘোষণা করেন।

আদালত সুত্রে জানা গেছে- ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকুলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় আটজনের সংবদ্ধ ইয়াবা পাচারকারী চক্র। ওই সময় কোস্টগার্ডের কর্মকর্তারা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। সে মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656