বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

আফতাব উদ্দিন: সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় যুব সংহতির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৩০ জানুয়ারি সোমবার শহরের পৌর মার্কেটের ২য় তলায় অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিসে সদর উপজেলা যুব সংহতি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

জেলা জাতীয় পার্টির আহবায়ক ও মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি মহোদয়ের নির্দেশে।

আহ্বায়ক শাহীন আহমদ মিন্টু, সদ‍্যস সচিব ছাব্বির আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আফতাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, নজরুল ইসলাম, মাঈনুউদ্দীন, আব্দুল আলীম, জিয়ানুর রহমান, সেনেল, ইকবাল মিয়া, নান্নু, এস এ সাগর, সদস্য হানিফ উল্লাহ সহ ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এদিকে জাতীয় যুব সংহতি সদর উপজেলা ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করায় সদর উপজেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনূর, সুনামগঞ্জ জেলা যুব সংহতির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ মনির উদ্দিন মনির, সুনামগঞ্জ জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বক্তব্যে সদর উপজেলা যুব সংহতি নব কমিটির আহ্বায়ক শাহিন আহমদ মিন্টু বলেন, আমাদের সদর কমিটি ঘোষণা করায় আমিও আমার সহযোদ্ধারা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ জেলা কমিটির প্রতি। আমি আমার সহকর্মীদের নিয়ে সর্বোচ্চটুকু দিয়ে এই কমিটির হাল ধরে রাখবো কারন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাই সকলের প্রতি উদার্থ আহবান রইলো, যুবকরা চাইলে সব পারে আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে তুলে ধরবো।

এসময় উপস্থিত ছিলেন জেলা পল্লীবন্দু পরিষদের সদস‍্য সচিব মশাহিদ আলম মহিম তালুকদার,সদর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি জামাল উদ্দিন, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, সুরমা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সিরাজ উদ্দিন, জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ,সহ কয়েক শত নেতাকর্মী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656