


রাঙ্গামাটি জেলা প্রতিবেদক: রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা সদর জামে মসজিদের সহকারি ঈমাম হাবিবুর রহমান জানান, আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার। আমি এসব বিষয় মাথায় নিয়ে ভুল করে ফেলেছি।
গত ১৩ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে আট টায় আমাকে দুইটি নাম্বার যথাক্রমে, ০১৯৬৫১০৮২৫৪ ও ০১৬১৪৫০৪৩৪১ নাম্বার থেকে ফোন করে বলেন আপনি ভাগ্যবান লটারীতে এক কোটি টাকা পেয়েছেন। দ্রুত আপনি আপনার একাউন্ট থেকে খরচ বাবদ ৬০ হাজার টাকা পাঠান। এ কথা বলার পর আমি গতকাল সোমবার সরল মনে রাতে বিকাশ করি। একবারে ৫৭ হাজার টাকা যায় না, তাই ৪ ধাপে বিকাশ করলাম। রাজস্থলী উপজেলা সদর জামে মসজিদের ইমাম, পড়েছিলেন, প্রতারক চক্রের ফাঁদে। তাকে ১ কোটি টাকা পাওয়ার কথা বলে বিকাশে নগদে একাউন্ট খরচ পাঠানোর কথা বলা হয়। তিনি তা ৪ ধাপে পাঠিয়ে দেন। এরপর থেকে মোবাইল বন্ধ ও লাপাত্তা প্রতারক চক্র। টাকা খোয়ার পর মসজিদের সহকারি ইমাম হতাশ হয়ে পড়ে।
এ ব্যাপারে তিনি রাজস্থলী থানায় প্রতারকের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করবেন বলে জানান। বিষয়টি সম্পর্কে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, কিন্তু কেউ জিডি করতে আসেনি। জিডি করার পর আইনা আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

