বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুপার সিক্সটি কর্তৃক জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন কর্তৃক জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ই ক্রিকেটে খেলায় জাতীয় পর্যায়ে ৩য় স্হান অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল দশ ঘটিকার সময় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বশির আহমদ,সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান উজ্জ্বল।

প্রধান অতিথি ছিলেন সুপার সিক্সটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা তারেক আল মঈন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতেশ কুমার তাং,প্রধান শিক্ষক জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,মোঃ লুৎফুর রহমান, সাবেক প্রধান শিক্ষক, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,তরুন সমাজকর্মী মিছবাহ উদ্দিন রুমি, দেশপ্রবাস সম্মিলিত সামাজিক সংগঠনের সভাপতি নুরুল হক আর্মি, মোহাম্মদ নুরুল আলম।

সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন কর্তৃক শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব তোফাজ্জল ইসলাম,টিম লিডার সাচনা বাজার ইউনিয়ন।

অনুষ্ঠান পরিচালক ছিলেন বায়েজিদ আহমদ মারুফ ও রাহাদ আলম হৃদয় ।এছাড়া আরো উপস্থিত ছিলেন আব্দুস ছামাদ আফেন্দি, সালমান শাহ, শাহরিয়ার ইসলাম, হিমেল, সুমন শিকদার, মিনহাজ লাদেন, সালমান আহমেদ নেছার, আমির হামজা, খোকনসহ সংগঠন ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এ সময় বক্তারা জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেখিয়ে দিয়েছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পিছিয়ে নয়।এগিয়ে রয়েছে।দেশের বিভিন্ন অঞ্চলের ভালো ভালো দল কে হারিয়ে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে। সিলেট অঞ্চল কে উজ্জ্বল করেছে।জামালগঞ্জের সম্মান দেশব্যাপী পৌঁছে দিয়েছে।তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। তারা জাতীয় দলে খেলার জন্য সরকারী সহযোগিতা কামনা করি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656