বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রচীন জনপথ পাগলা বাজারে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে ঘোড়া প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দেলোয়ার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আওয়াল উদ্দিন পেয়েছেন ২৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. মিজানুর রহমান। তিনি তালগাছ প্রতীকে পেয়েছেন ৩৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজি কমর উদ্দিন ফুটবল প্রতীকে ২৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে মো. আতর আলী দোয়াত-কলম প্রতীকে ৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী মো. মহিবুর রহমান কুড়াল প্রতীকে ১৮৮ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোবাইল ফোন প্রতীকে ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দিপক দে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সিরাজ মিয়া টেবিল প্রতীকে ২২৪ ভোট পেয়েছেন।

মো. শফিকুল ইসলাম চাকা প্রতীকে ৩২৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল কুমার দাস কাঁঠাল প্রতীকে ১৭৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. হাফিজ উদ্দিন আম প্রতীকে ৩১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন মোমবাতি প্রতীকে ২৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে সাইদুর রহমান চশমা প্রতীকে ৪২৭ ভোট পেযে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান টেবিল ফ্যান প্রতীকে ২০৭ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মকবুল হোসেন। তিনি গরুর গাড়ি প্রতীকে ৪০৫ ভোট পেয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আসরব আলী টিউবওয়েল প্রতীকে ২৫৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে মাইক প্রতীকে মো. শাহিন মিয়া সর্বোচ্চ ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে বিজয়ী আরও তিন প্রার্থী হলেন নাছির আলী, কমর আলী ও তোয়েল মিয়া। নাছির আলী মাছ প্রতীকে ৩৫৭ ভোট, কমর আলী লাটিম প্রতীকে ২৯৭ ভোট এবং তোয়েল মিয়া বাঘ প্রতীকে ২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর আগে শনিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বাজারের ইতিহাসে এই প্রথমবার গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৬৭৫ ভোটের বিপরীতে ১২ পদের জন্য লড়েন ৩০ প্রার্থী।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়তি নিরাপত্তা গ্রহণ করে নির্বাচন বাস্তবায়ন কমিটি ও নির্বাচন কমিশন। পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রে দিনব্যাপী প্রার্থী, ভোটারদের পদচারণায় মুখরিত ছিল। প্রথমবার ভোট দিতে পেরে ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই বিকেল ৪টায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন। সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমেদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656