1. admin@haworbarta.com : admin :
মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মনকে মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক- হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মনকে মেডিকেল কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক- হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে

দরিদ্রতাকে জয় করেছেন অদম্য মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মন। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের নারায়ন বর্মন ও মনি বর্মন এর সন্তান। শত কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে সে এবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকায় এমবিবিএস কোর্সে (মেধা তালিকায় ৪৩৬ নং মেধাক্রমে) ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছে। কিন্তু অর্থাভাবে ভর্তি হতে পারছিল না।

রবিবার ১১ই এপ্রিল২০২১ইং জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সাথে সাক্ষাৎ করলে তিনি তাকে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে যোগাযোগ অব্যাহত রাখার জন্য বলেন।

এসময় মেধাবী শিক্ষার্থী প্রণয় বর্মন জানায়, তারা এক বোন ও দুই ভাই। ছোট ভাই সূর্য্য বর্মন তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা একজন মৎস্যজীবী এবং মাতা মনি বর্মন পাথর শ্রমিক। বিগত ২০১৮ সালে তাহিরপুর উপজেলার তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এবং ২০২০ সালে সিলেট সরকারি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ভর্তির জন্য আর্থিক সহায়তা পেয়ে প্রণয় বর্মন আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং বলেন তার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করার। এসময় তার বাবা নারায়ন বর্মন উপস্থিত ছিলেন। সহায়তার জন্য জেলা প্রশাসক এর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca