বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন পিপিএম, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমাডেন্ট মোঃ ইসমাইল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন ও সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সোহাগ রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান গিলমান, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, সেবায়েত সুখদা বলরাম দাস, মুফতি মুখলেছুর রহমান প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ১৩৮ টি দুর্গা মণ্ডপ কমিটির সভাপতি/সম্পাদক সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। সমাবেশের শেষে প্রতি মণ্ডপে ৫০০ কেজি করে ১৩৮টি শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মোট ৭৪ মে.টন জিআর চাউলের ডিও প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656