বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

এম.আর সজিব সুনামগঞ্জ :
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান ও এসআই শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৫ অক্টোবর ২০২৩ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টার দিকে শান্তিগঞ্জ থানাধীন সদরপুর গ্রামস্থ সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ সিদ্দিকুর রহমান (৩৪), পিতা-মোঃ নুরুল হক, গ্রাম-পৈন্দা হরিপুর এবং আনোয়ার হোসেন (২৫), পিতা-উমর আলী, গ্রাম-বানিপুর, উভয় থানা ও জেলা-সুনামগঞ্জ নামে ২ মদক কারবারিকে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের কাছে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৬ কেজি মাদকদ্রব্য (গাঁজা), ১টি মোবাইলফোন এবং মদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656