বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে প্রতিবন্ধীকে শ্লীলতাহানি প্রিতেশ পাল এখনো পলাতক

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ পৌর শহরের উত্তর ষোলঘর ধোপাকালিস্থ এলাকার প্রতিবন্ধী যুবতীকে  শ্লীলতাহানির অভিযোগে দুইজনের বিরুদ্ধে

মামলা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ বিধান দাস নামের ১জনকে গ্রেফতার করেন। মামলার পর থেকে অভিযুক্ত আসামি প্রিতেশ পাল পলাতক রয়েছেন।

গত সোমবার (২৩ অক্টোবর ) রাতে ভুক্তভোগীর ভাই সুকেশ দাস বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর শুক্রবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের উত্তর ষোলঘর ধোপাখালিস্থ এলাকার নিজ বসত ঘরের বাথরুমের সামনে এ ঘটনা ঘটলে জানাজানি হয়।

উল্লেখ্য গত মঙ্গলবার  বাংলাদেশ মহিলা পরিষদ ও বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর উদ্যোগে পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী যুবতীকে শ্লীলতাহানির প্রতিবাদে ২জনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে প্রিতেশ পালকে গ্রেফতারের দাবি  করেন বক্তারা।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত প্রিতেশ পাল পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656