বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস পালিত।

স্টাফ রিপোর্টারঃ-
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও ক্রেস্ট সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় যুব দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার
সুকান্ত সাহার সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো: নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, আত্মকর্মী জাবেদুর রহমান, রাজা মিয়া ও প্রশিক্ষনার্থী শহিদুল ইসলাম রেদওয়ানসহ প্রমুখ।
আলোচনা সভার পর যুবদের মধ্যে ঋণের চেক ও প্রশিক্ষণের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656