বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মধ্যনগরে বালু উত্তোলনকারী নৌকাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

এম আর সজিব সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের মধ্যনগর থানার এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১১শ’ ঘনফুট বালু, বালু উত্তোলনে ব্যবহৃত ২টি নৌকা ৪টি ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জামাদিসহ ১০ জন বালু উত্তোলনকারীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার ১ নভেম্বর ২০২৩ খ্রি বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানাধীন খালিশাকান্দা গ্রামের উব্দাখালী নদীর পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত মধ্যনগর থানার আনোয়ারপুর গ্রামের মোঃ ইসলাম উদ্দিনের ছেলে মোঃ আসাদ মিয়া ৩০ একই গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে মোঃ উজ্জল মিয়া ৪০ মোঃ ইসলাম উদ্দিনের ছেলে মোঃ সুহেল মিয়া ২০ মৃত কাছু মিয়ার ছেলে শাহিন আলম ২৫ আব্দুর রশিদের ছেলে মোঃ হানিফ ৩০ ও খোকন মিয়া ২৬ মোঃ জালাল মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল হোসেন ২৫ একই থানার বনগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তানিম ১৯ নেত্রকোণা জেলা সদর থানার ঠাকুরের কোনা গ্রামের আসাদ মিয়ার ছেলে মোশারফ মিয়া ৩৫ একই থানার চল্লিশা গ্রামের আব্দুল জব্বারের ছেলে অলি মিয়া ৩০ দের আটক করা হয়। এই ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656