মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

রাজস্থলী তে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে চলছে ভারী যানবাহন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

চাইথোযাইমং মারমা: রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মসজিদের পাশে কুদুমছড়ার ওপর নির্মিত বেইলি সেতুর খুঁটি ও পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে l বারবার মেরামত করে কোনো রকমে সেতুটি চালু রাখা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সেতুর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন।

৫ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, ওই সড়ক শফিপুর মসজিদের পাশে অবস্থিত বেইলি সেতুর নিচে পিলার নড়েবড়ে পাটাতন ফাটল ধরে একদারে কাঁদ হয়ে যায়। এ ছাড়া সেতুটির লোহার পাটাতনে মরিচা ধরেছে, পাটাতনও ভেঙে গেছে। গাড়ি উঠলেই সেতুগুলো কাঁপে। এই অবস্থায় সেতুগুলোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে।

ওই এলাকার কয়েক জন চালক বলেন, বেইলি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভয়ে ভয়ে গাড়ি চালান তাঁরা। গাড়ি উঠলেই সেতুগুলো দুলতে থাকে।

তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদোমং মারমা বলেন–কুদুমছড়ার উপর নির্মিত বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বেইলি সেতুটি সংস্কার করার জন্য কয়েকবার উপজেলা সমন্বয় বৈঠকে উত্থাপন করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি।’

সিএনজি সমিতির সভাপতি নুরুননবী বলেন, ‘সেতু ভেঙে গেলে সবাই যানবাহনের দিকে আঙুল তোলেন। চালককে দোষারোপ করেন। কিন্তু এ জন্য চালকেরা দায়ী নয়। বেইলি সেতুটি কোনো রকমে টিকে আছে। একটি ভেঙে পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সেতুটি ঠিক করার জন্য আমরা আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ গগণমাধ্যম কে বলেন, আমি বেলী সেতুটি ঝুকিপূন্যের কথা শুনেছি এবং সরেজমিন পরির্দশন করেছি। দ্রুত সংস্থার অথবা বিকল্প সড়ক স্থাপন করে যানবাহন চলাচলে স্বাভাবিক রাখার জন্য সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা দেরকে অবগত করেন। সংশ্লিষ্ট রা এ ঝুকি ব্রিজ টি যথাযথ নির্মাণে পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসী চলাচল সহ যানবাহন ঝুকি মুক্ত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656