বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে এলাকাবাসীর সাথে জাপা নেতার মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমীন বলেছেন, জীবন-জীবিকার তাগিদে প্রবাসে বসবাস করলেও দেশ এবং দেশের মানুষের কথা কোনদিন ভূলেননি। যে কোন দূর্যোগে তিনি এবং তার নামীয় ফাউন্ডেশন এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলীয় মনোনয়ন পেলে তিনি এই আসনে প্রার্থী হয়ে উন্নয়ন বঞ্চিতদের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। শনিবার বিকেলে ছাতক উপজেলার জাতুয়া গ্রামের নিজ বাড়িতে এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে তিনি এসব কথাগুলো বলেন।

মুরুব্বি আবদুল মালিকের সভাপত্বিতে ও রুহুল আমিন ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার এখলাছুর রহমান আখলন ও আজিজুর রহমান, শফিক মিয়া, আসমত আলী, তাজুল্লাহ, নিজাম উদ্দিন, ছাতক উপজেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের, ফরিদ মিয়া, অবসর প্রাপ্ত সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমান, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আহমদ, সহ সাধারণ সম্পাদক, সাইদুর রহমান শাহিদ, অফিস সম্পাদক আশিক আহমদ, সদস্য মহিম উদ্দিন, হুসাইন আহমদ, ওলিউর রহমান, শিহাব আহমদ, মাহবুব, রেদওয়ান, আতিক, জাকির হুসাইন, কলিম উদ্দিন, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ। এসময় এলাকার সর্বস্থরের কয়েক শত লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656