মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়ায় মহান বিজয় দিবস পালিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।।
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উদযাপন করতে মুখরিত নির্মাণাধীন বিশাল স্টেডিয়াম কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। কুচকাওয়াজ, প্রদর্শনী, পতাকা হস্তান্তরের মতো আয়োজন দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে অবস্থান নেয় কুষ্টিয়ার মানুষ। এ উপলক্ষ্যে নির্মাণাধীন এ স্টেডিয়ামে বর্ণিল সজ্জা করা হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা ও পুলিশ সুপার এএইচ এম আবদুর রকীব। এর আগে শুক্রবার সকাল ৬টা ৩৯মিনিটে ৩১ বার তপোধ্বনির মধ্যেদিয়ে কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে কুষ্টিয়ার কুমারখালী শহরে বিজয় র‌্যালী করেছে বিএনপি। সকাল ৯টায় শহরের বক চত্ত্বর থেকে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য নূরুল ইসলাম আনছার প্রামাণিকের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে শহীদদের গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656