শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

হবিগঞ্জ সদর হাসপাতালে শীতের সাথে বাড়ছে রোগী।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: শীত পড়ার সাথে সাথে শিশু ও বয়স্ক রোগীদের মাঝে রোগ বালাই দেখা দিয়েছে। আর এসব রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে গত কয়েকদিনে শতাধিক রোগী ভর্তি হয়েছে। অনেকে বিছানা না পেয়ে বারান্দায় থাকছেন। আবার বারান্দাতেও তিল ধারণের ঠাই নেই।

রোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকলেও খাবার স্যালাইন ও প্যারাসিটামল, এন্টাসিড ছাড়া বাকিসব ওষুধ বাহির থেকে আনতে হয়। গত সপ্তাহখানেক ধরে ঠান্ডা পড়ার কারনে শিশু ও বয়স্কদের সর্দি, কাশি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে।

বিভিন্ন উপজেলা থেকে এসব রোগে আক্রান্ত হয়ে সদরে অনেকে ভর্তি আছেন। কিন্তু রোগীদের চিকিৎসা ছাড়া আর কিছুই জুটছেনা। গতকাল রাতে সরেজমিনে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে দেখা যায়, বিছানা ও ওয়ার্ড পরিপূর্ণ। বারান্দাতেও অনেক রোগীরা পড়ে আছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656