বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ভোটের রেকর্ড গড়লেন -এম এ মান্নান-!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৬০৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও অভিযোগ ছাড়াই বিপুল ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে নির্বাচিত হন। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃনমুল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ) প্রতীকে মাত্র চার হাজার ভোট পেয়েছেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নৌকা প্রতীকে ৮৯ কেন্দ্রের জগন্নাথপুর উপজেলার বেসরকারি ফলাফলে পান ৬০ হাজার ৭৮৭ ভোট। জগন্নাথপুর উপজেলায় ৩২.৩৬ শতাংশ ভোট প্রয়োগ হয়।

শান্তিগঞ্জ উপজেলার ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পান ৬৬ হাজার ২০৯ ভোট। প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে জগন্নাথপুর উপজেলায় পান ২ হাজার ৩১৯ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় পান ১ হাজার ৭৭৬ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় ৪৮.৭৭ শতাংশ ভোট প্রয়োগ হয়।

তথ্য নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমাদের কাছে কোন প্রার্থী অনিয়মের অভিযোগ করেন নি।

জয়ের প্রতিক্রিয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, এ রায় ভোট বিরোধীদের বিরুদ্ধে উন্নয়নের পক্ষের মানুষের। তিনি বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656