বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ ১ আসনে বিশাল ব্যবধানে জয়ী অ্যাডভোকেট রনজিত সরকার -!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ ১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা,জামালগঞ্জ) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার (নৌকা)। স্থানীয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রনজিত মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৯৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলী প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৩৫২ ভোট। সুনামগঞ্জ—১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে এবার ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজার ৬৯৫ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৩৪ হাজার ৯৮৯ জন এবং নারী ২ লক্ষ ২৭ হাজার ২০১ জন। নির্বাচনী এলাকার ৪ টি উপজেলার ২৩ ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি। ভোট কক্ষ রয়েছে ১ হাজার ১১টি। এরমধ্যে স্থায়ী ৯৫৫ এবং অস্থায়ী ৫৬টি। হিজরা ভোটার রয়েছে ৫ জন। ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ১১ টি। স্থায়ী ৯৫৫টি এবং অস্থায়ী ৫৬টি।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৮ প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. সেলিম আহমদ (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব), তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আঁশ), গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ (মাছ), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. হারিছ মিয়া (একতারা)। তবে গত ২ জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল)।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656