বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ৫ টি আসনের মধ্যে জয়ী নৌকা ৪, স্বতন্ত্র ১ -!!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সুষ্ঠুভাবে সম্পূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিলেট বিভাগের অন্যতম সুনামগঞ্জ জেলা। এই জেলায় ৫টি আসনের মধ্যে ৪টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। শুধুমাত্র সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা নির্বাচিত হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৮ টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৭৮০।

সুনামগঞ্জ-২ আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি। বেসরকারি ফলাফলে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। প্রাপ্ত ভোট ৮০ হাজার ১৩৯। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৯৯৪।

সুনামগঞ্জ-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রাপ্ত ভোট ১ লাখ ২৬ হাজার ৯৯৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। প্রাপ্ত ভোট ৪ হাজার।

সুনামগঞ্জ-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১১২টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। প্রাপ্ত ভোট ৯০ হাজার ৫৯০। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। প্রাপ্ত ভোট ৩১ হাজার ৭২১।

সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। প্রাপ্ত ভোট ৪১ হাজার ১৭৪। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রাপ্ত ভোট ২৯ হাজার ১৫৭।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656