মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে নীতিমালা মেনে হয়েছে পিআইসি কমিটি, কৃষকদের স্বস্তি। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৪ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি: হাওরের জেলা সুনামগঞ্জ। ধানই এই জেলার প্রধান সম্পদ৷ এখানকার সবকিছু নির্ভর করে বোরো ফসলের উপর। তাই বোরো ফসল রক্ষায় প্রতিবছরই পিআইসি গঠন করে ফসল রক্ষাবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড(পাউবো) এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে যথাযথ নিয়মনীতি মেনে গণশুনানির মাধ্যমে প্রকৃত কৃষকদের মাধ্যমে হয়েছে পিআইসি কমিটি। পিআইসি গঠনে অনিয়ম না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা৷

পিআইসি গঠনের লক্ষে গত ডিসেম্বর থেকে উপজেলার সকল ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানি করেছে উপজেলা প্রশাসন। এরপর জমা হওয়া কমিটির সদস্যদের যাচাই বাচাই করে কমিটি অনুমোদন দেয় উপজেলা পাউবো কমিটি। কমিটি অনুমোদনের পর পিআইসিদের নিয়ে কর্মশালাও করেছে পাউবো কমিটি৷

সাংহাই হাওরের কৃষক আব্দুল হক বলেন, গণশুনানিতে উপস্থিত ছিলাম৷ নিজের মতামতও প্রকাশ করেছি।এবারের যে পিআইসি কমিটি হয়েছে তা দেখে স্বস্তি লাগছে৷ প্রকৃত কৃষকরাই কমিটিতে স্থান পেয়েছেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, প্রত্যেকটি ইউনিয়নে প্রকৃত কৃষক, জনপ্রতিনিধি উপজেলা পাউবো কমিটির সদস্যদের উপস্থিতিতে গণশুনানির মাধ্যমে সব কিছু যাচাই বাঁচাই করে উপজেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এখানে কোন কারচুপি বা স্বজনপ্রীতির সুযোগ নেই। তিনি আরও বলেন আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই নাতিমালা অনুযায়ী টেকসইভাবে বেরিবাঁধের কাজ শেষ হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656