


স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামে মৎস্য ব্যবসায়ী আব্দুল হাই কে পিলারে বেঁধে মারধর ও ছিনতাই করে টাকা পয়সা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রহমত পুর গ্রামের মামুন মিয়া, অনু মিয়া, মিজবাবুল হক৷ টনিক মিয়া, ইমামুল হক এর বিরুদ্ধে।
এ বিষয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল হাই। লিখিত অভিযোগে তিনি বলেন, পূর্ব বিরোধের জের ধরে গ্রামের প্রতিপক্ষরা শুক্রবার রাতে রহমতপুর গ্রামস্থ বড় ব্রিজের সরকারি সড়কে দড়ি ও গামছা দিয়ে ঘরের পাকা পিলারে বেঁধে মারধর করে। এসময় মাছ বিক্রির ৭৫৭০০ টাকা জোরপূর্বক নিয়ে যায়। পরে হাতের বান খুলে ১০০ ও ৫০ টাকা নন জুডিসিয়াল দুইটি স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়। এ বিষয়ে মামলা মোকদ্দমা করলে প্রাণে মারার হুমকি দেয়।
আব্দুল হাই আরো জানান, গ্রামের মসজিদের হিসেবনিকেশ নিয়ে বিবাদীদের সাথে বিরোধ চলছিলো। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এর জের ধরেই তারা আমাকে বেঁধে মা’র করে টাকাপয়সা ছিনতাই করে।
অভিযোগ অস্বীকার করে অনু মিয়া বলেন, আমাদের ফাঁসাতে তারা নিজেরাই দোকান থেকে দড়ি কিনে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সাথে আমি জড়িত নই।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

