মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে সিএনজি চুরচক্রের ৩ সদস্য গ্রেফতার-!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৮৩ বার পড়া হয়েছে

এম আর সজিব সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ সদর থানার এসআই মোঃ হাবিবুর রহমান ও এসআই রিয়াজ উদ্দিন’র সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সিএনজি চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতভর ছাতক থানাধীন উত্তর লাকেশ্বর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজি চালিত অটোরিক্সা চুরির সাথে জড়িত সুনামগঞ্জ ছাতক থানার লাকেশ্বর গ্রামের মৃত আব্দুল ক্বারীর ছেলে আব্দুর রউফ (৪০)একই থানার নৌকাকান্দি গ্রামের মৃত মোছদর আলীর ছেলে মোঃ লিটন মিয়া (৩৫) এবং সিলেট বিশ্বনাথ থানার দশপাইকা পীরহাটা গ্রামের মৃত জয়নুল্লার ছেলে মোঃ শহিদ মিয়া (৩৭) দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে চুরি যাওয়া একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে সিএনজি চালিত অটোরিক্সা চুরি করে আসছিল। আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার নয়নপুর গ্রামের মোঃ শফিক উদ্দিনের সিএনজি চালিত অটোরিক্সাটি চুরি হয়। এ বিষয়ে মোঃ শফিক উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দিলে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১১, তারিখ: ১২-০১-২০২৪ খ্রি. রুজু করা হয়। মামলাটির তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান চুরি যাওয়া সিএনজিটি উদ্ধারসহ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ওই অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656