মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কৃষি কাজে উৎসাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে : কৃষিমন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষকদের শ্রম কমানোর জন্য এই সমলয় পদ্ধতি। চাষাবাদে মানুষের মাঝে আরো বেশি উৎসাহ বাড়ানোর জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা নেবো।

বুধবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ব্লকের তিলকপুর গ্রামে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো (হিরা-৬) ধানের রোপণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসীদ আলী, আলী নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু। স্বাগত বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিত রায়, কৃষক কনকলাল সিংহ। এসময় শতাধিক নারী পুরুষ কৃষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656