রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ব্রিটেনের কিং চার্লসের বাড়িতে আমন্ত্রিত বাংলাদেশী বংশদ্ভুত স্কুল শিক্ষার্থী আলীনা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ব্রিটেনের রাজা কিং চার্লস এর বাস ভবন বাকিংহাম প‍্যলেসে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ স্কুল শিক্ষার্থী আলীনা সালাম। কিং চার্লস এর সহধর্মীনি কুইন ক‍্যমিলার আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রুয়ারি বুধবার বাকিংহাম প‍্যলেসে যাচ্ছে আলীনা। সেখানে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কুইন ক‍্যমিলার হাত থেকে পুরষ্কার গ্রহণ করার কথা রয়েছে।

আলীনা সালাম যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির জনপ্রিয় সলিসিটর ও কমিউনিটি ব‍্যক্তিত্ব আব্দুস সালাম মোহাম্মদ মাসুম এর দ্বিতীয় কণ‍্যা। সে কনওয়ে স্কুলের ক্লাস সিক্সের শিক্ষার্থী। জানতে চাইলে আলীনা সালাম জানান, তার স্কুলে বিবিসি একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সে উত্তীর্ণ হওয়ায় কুইন ক‍্যমিলার আমন্ত্রণে সে বাকিংহাম প‍্যলেসে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে। ইতিমধ্যে কুইন ক‍্যমিলার আমন্ত্রণ পত্র তার হাতে এসে পৌছেছে।

আলীনার পিতা সলিসিটর আব্দুস সালাম মোহাম্মদ মাসুম সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদ এলাকার আদি বাসিন্দা। বতর্মানে তিনি যুক্তরাজ‍্যের বার্মিংহামে স্বপরিবারে বসবাস করে আসছেন।

মেয়ের সাফল‍্য সম্পর্কে জানতে চাইলে আব্দুস সালাম মোহাম্মদ মাসুম জানান, সন্তানের এই সাফল‍্যে আমরা গর্বিত। আমার মেয়ে কুইনের আমন্ত্রণে রাজার বাড়িতে যাচ্ছে এটি নিশ্চয়ই আমাদের সকলের জন্য গর্বের। তিনি বলেন, শুধু আমাদের পরিবারের জন্য নয় বাংলাদেশী বংশদ্ভূত সন্তান হিসেবে সে আমাদের গোটা কমিউনিটির জন্য সম্মান বয়ে এনেছে। বাকিংহাম প‍্যলেস আমাদের অনেকর জন্য স্বপ্নের জায়গা হলেও এই অল্প বয়সে সে তা অর্জন করতে পেরেছে। তিনি দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656