রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শান্তিগঞ্জে শিরনীর মাধ্যমে পাখিমারা রামকোটা বিলের সমাপ্তি

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

রুয়েব আহমেদঃ স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখি মারা হাওরের রামকোটা বিলের শিরনীর মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

দীর্ঘ ৬ মাস শেষে উৎসবমুখর পরিবেশ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪২ জন সদস্য নিয়ে দুইজন মোড়ল সাজ্জাদ ও তুশেল এর নেতৃত্বে সাদিকুর রহমান বাছন এর পরিচালনায় ১৯/০২/২০২৪ ইং রোজ সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত শিরনী বিতরণের মাধ্যমে পাখি মারা রামকোটা বিলের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রদান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের আল মাহমুদ, তাছাড়া ও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি সামুয়েল কবির, হাজী তৈফুর রহমান, প্রবিণ মুরুব্বি আরজুমান আলী, সয়েফ নুর আহমেদ, সুমুয়েল আহমেদ, মাওলানা উসমান গনী, ইউপি সদস্য জুবায়েল আহমেদ,রুজেল আহমেদ,সাবেক মেম্বার মিজানুর রহমান,রায়েল আহমেদ,বাচিত আহমেদ,ও এলাকার সর্বস্তরের জনগণ।

পরিচালক সাদিকুর রহমান, বাছন এর সাথে সাক্ষাৎকালে তিনি বলেন আমি সবসময় সাধারণ মানুষের সাথে চলতে ভালবাসি এবং সাধারণ মানুষদের কোন উপকারে আসলে আমি নিজেকে ধন্য মনে করি তাই আমি সবসময় চাই এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে যেন বাকি জীবনটা কাটিয়ে যেতে পারি তাই আমি অল্প সরে একটি শিরনীর মাধ্যমে আমার এলাকাবাসীকে নিয়ে একটি মিলন মেলার আয়োজন করলাম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656