


মো: তাজিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের লিফলেট বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ কমিউনিটি সেন্টারে গণসংযোগ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপি আহবায়ক ফারুক আহমদ। পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
তিনি বলেন- আওয়ামী ফ্যাসিবাদী সরকার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তারা পাতানো নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ ডামি সংসদ গঠন করেছে। এই সংসদ জনগণের কোন কল্যাণে আসবেনা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাস ও জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। খুণ-ধর্ষণ উদ্বেগ জনক হারে বেড়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে মুক্ত করতে গণআন্দোলনের বিকল্প নেই। ডামি সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। আমরা ঐক্যবদ্ধ হয়ে অবৈধ ডামি সরকারের পতনের দাবীতে আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত আছি। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে এবং চলবে।
সমাবেশে ষড়যন্ত্রমূলক মামলায় কারা নির্যাতিত ও জামিনে মুক্ত উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেন জননেতা মিজান চৌধুরী।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

