মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

চৌমুহনী বাজারে ব্যবসায়ী সমিতির কমিটি গঠন। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চৌমুহনীবাজার ব্যবসায়ী ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ পায়।

শনিবার( ২৪ফেব্রুয়ারী) কমিটির সাধারণ সম্পাদক আরব আলীর ব্যবসায়ী প্রতিষ্ঠাণে চৌমুহনীবাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সাবেক ইউপি সদস্য নুর আলম সভাপতি, আরব আলী সাধারণ সম্পাদক এবং আব্দুল হামিদ অর্থ সম্পাদক নির্বাচিত হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন- সহ সভাপতি আব্দুর রহমান, সহ সভাপতি জনাব মাও: জয়নাল আবেদিন, সহ সেক্রেটারি জনাব ডা: জসিম আহমদ, সহ সেক্রেটারি জনাব আমিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক চান মিয়া ছেনু ,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ বিলাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন,প্রচার সম্পাদক হাফিজ নুমান আহমেদ,সহ প্রচার সম্পাদক কয়েছ আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ কাওসার আলম এবং অফিস সম্পাদক আল আমিন প্রমুখ।

এছাড়া ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন আইয়ুব আলী, আব্দুল হামিদ, শুকুর আলী,আব্দুল কাদির বতু,মাস্টার আব্দুল মালেক, ডা. আব্দুল মমিন, মরছব আলী, জামাল উদ্দিন এবং রইছ মিয়া।

উক্ত কমিটি গঠনের পর সবার মধ্যে ঐক্যের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, বাজারের সার্বিক কল্যাণ এবং চৌমুহনী বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জুবেদ আলী সাহেবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র কমিটির সহ সভাপতি মাওলানা জয়নাল আবেদীন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656