রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ছাতকে মাটি ভরাট নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে রাস্তার মাটি ভরাট নিয়ে দুই দুপক্ষের সংঘর্ষে নিহত ১,আটক হয়েছে ১।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউপির কাইতকোনা গ্রামের মৃত হাজী সুরুজ আলীর পুত্র চন্দন মিয়া নিজ বাড়ীর রাস্তায় মাটি ভরাট করতে গেলে নিষেধ করেন খারাই গ্রামের তোতা মিয়ার ছেলে ইকবাল (৩৫) সহ অন্যান সহযোগীরা। এসব নিয়ে তুমুল বাকদ্বন্দিতার এক পর্যায়ে ইকবাল ও তার সহযোগীরা চন্দন মিয়া ও তার ছেলে জাবেদ (১৮) এর উপরে দেশীও অস্ত্র দিয়ে হামলা করলে পিতা চন্দন ও তার ছেলে জাবেদ গুরুত্বর আহত হয়।
স্থানীয়দের সহযোগীতায় চিকিৎসার জন্য স্থানীয় কৈতক হাসপাতালে চন্দন মিয়া ও জাবেদ ভর্তি করা হয়। চন্দনের জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় চন্দন মিয়া মৃত্যু হয়।
তাৎক্ষণিক পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে শান্তিগঞ্জ উপজেলার জাহানপুর গ্রামের শওকত আলীর পুত্র কাওছার আহমদ (৩০) গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ মল্লিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে। অভিযোগের ভিত্তিতে বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656