বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনা স্থলে আরেহীর মৃত্যু। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

মামুন মুন্সি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রওশন আলী (৩০) নামের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেক যুবককে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (৮ মার্চ ) সকালে উপজেলার দোয়ারাবাজার টেবলাই সড়কে মুতির দোকান পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিরন মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার (৮ মার্চ ) সকাল ১০ টার দিকে উপজেলার নরসিংপুর থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে টেবলাই মুতির দোকান পয়েন্টে পৌছা মাত্র পথচারী এক মহিলাকে বাঁচাতে গিয়ে গাছের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রওশন আলী।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং আহত ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656