বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে কড়স গাছের মগডাল থেকে শরীফ আহমেদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৫ মার্চ )সকালে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের কড়স গাছের ডালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে।

নিহত শরীফ আহমেদ দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের আবুল কালামের ছেলে।তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানতে পারেনি আত্মহণনকারী শরীফ আহমদের পরিবার। পুলিশ জানিয়েছে লাশের ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যার কারণ।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শরীফ নামের ওই যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছে। গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।লাশের প্রাথমিক সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656