মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মজুতদারদের ব্যাপারে সরকার সজাগ রয়েছে : কৃষিমন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

সিলেট অফিস: কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, অনেক সময় দেখা যায় সঠিক সময়ে বাজারে পণ্য সরবরাহ না আসার অজুহাতে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। এরা সততার সঙ্গে ব্যবসা করতে চায় না। বেশি লাভ করতে চায়। এসব মজুতদারদের ব্যাপারে সরকার সজাগ রয়েছে। যে দুর্নীতি করবে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে মিডিয়ার সহযোগিতাও প্রয়োজন।

শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের যৌথ আয়োজনে নারীদের ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী উদাহারণ টেনে বলেন, বাজারে এখন মাংসের দাম ৭৫০ টাকা। কেউ যদি এখন এটি ১২০০ টাকা বিক্রি করে তাহলে বলতে হবে সে ইচ্ছে করে তা বাড়িয়ে দিয়েছে। তবে আমরা এসব বিষয় প্রতিহত করবো। খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যাতে খাদ্যদ্রব্যের কোনো মূল্য বৃদ্ধি না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায়।

এসময় হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে মৌলভীবাজার জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী নারীর হাতে ল্যাপটপ তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. মনজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব তাওহীদ আহমদ সজল প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656