মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ইতালি মহিলা সংস্থা’র নবায়ন কমিটি গঠন।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মহিলা সংস্থা ইতালির নতুন কমিটি গঠিত হয়েছে। ইতালির রাজধানী রোমের রসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন সৈয়দা মাসুদা আক্তার (আরিফা), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন রওশন আরা সিদ্দিকী (মুন্নী)। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জামিলা মঞ্জুরী ও মনোয়ারা আহমেদ মনি।

নবগঠিত কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠাতা সভাপতি শান্তা শিকদার, উপদেষ্টা জামিলা মঞ্জুরী, সুরমা আক্তার, শামীমা বকশি, রিনি আসাদ, সিনিয়র সহ সভাপতি মনোয়ারা আহমেদ মনি, সহ সভাপতি জাকিয়া উল্লাহ, শাহিন আক্তার, ফারিয়া আঁখি, সাবিনা সুলতানা রিনা, সহ সাধারণ সম্পাদক হিসেবে রেহানা আক্তার রেনু, সম্পা হোসাইন, রাফিয়া ইসলাম গ্লোরি, সাংগঠনিক সম্পাদক পদে সারমিন জাহান সুবর্ণা, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে চম্পা শরিফ, রিনা আক্তার, আকলিমা আক্তার লিমা, সাঞ্জিদা বাসের, দিনা ইসলাম, প্রচার সম্পাদক রিমা আক্তার, দপ্তর সম্পাদক আলেয়া বেগম মনোনিত হন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসে নারীর সকল অধিকার আদায়, নারীদের সমাজে প্রতিষ্ঠিত করা এবং যে কোন সমস্যায় সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, কেক কাঁটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উপস্থিত সকলে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656