বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

তাহিরপুরে পাথর চাপায় দুই শ্রমিকের মৃত্যু।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তে অবৈধভাবে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় গর্তে পরে অক্সিজেনের অভাবে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪) ও একই গ্রামের রমজান আলীর ছেলে মুখলেস মিয়া (২৫)।

সোমবার দিবগত রাতে তাহিরপুরের টেকেরঘাট সীমান্ত এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ১০-১২ জনের একটি শ্রমিক দল টেকেরঘাট সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে হঠাৎ পাথরচাপায় গর্তের মুখ বন্ধ হয়ে যায়। পরে অক্সিজেনের অভাবে তিনজন শ্রমিক অসুস্থ হয়ে হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে তিনজনকে টেনে বের করলেও দুজন অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান এবং অপর আহত একজন শ্রমিককে মুমূর্ষু অবস্থায় বাংলাদেশে নিয়ে এসে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বিজিবির টেকেরঘাট ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান বলেন, শ্রমিকরা কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিল জানি না। আমরা দিনরাত সীমান্তে টহল দিচ্ছি। শুনেছি কয়লা আনতে গিয়ে দুজন মারা গেছেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে ভারত থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656