বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে পুলিশের অভিযানে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার ২।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

তাজিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ জন গ্রেপ্তার করা হয়েছে।

থানার এসআই এস.এম. মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান ও এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন যশোর কোতয়ালী থানার মুড়লী গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (২৮) এবং সুনামগঞ্জ সদর থানার মইনপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে মোঃ আব্দুল মনাফ (৩০)।

আজ শুক্রবার (২২ মার্চ ২০২৪ খ্রি.) সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন ভাতগাঁও গ্রাম থেকে জাউয়াবাজার যাওয়ার রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা ১টি কার্ভাটভ্যানে করে ভারতীয় চিনি পরিবহন করছিল। তাদের কাছে থাকা কার্ভাটভ্যানটি তল্লাশি করে ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় চিনিসহ কার্ভাটভ্যানটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ ৫০ হাজার টাকা।গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656