বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ গোয়েন্দাপুলিশের হাতে আটক দুই(০২)

আফতাব উদ্দিন
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন কে আটক করেছে জেলা গোয়েন্দাপুলিশ (ডিবি)শুক্রবার বিকালে জিনারপুর এলাকায় অভিযান চালিয়ে এই দুইজন কে আটক করা হয়। গোয়েন্দাপুলিশ (ডিবি) জানায় গোপন সংবাদের বিত্তিতে গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন, এসআই এসএম ওয়াসিমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেন। আটককৃতরা বিশ্বম্ভপুর থানার চালবন গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩৫) এবং রতারগাঁও গ্রামের মৃত মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুল করিম (৩৩) এসময় আটকৃতদের নিকট থেকে ৫০ (পঞ্চাশ) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নিশ্চিত করে জেলা গোয়েন্দাপুলিশের ওসি মোহাম্মদ আব্দুল আহাদ জানান আটককৃতরা ১টি মোটরসাইকেলে করে উদ্ধারকৃত মাদক পরিবহন করছিল গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশ্বম্ভপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656