বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: হঠাৎ করেই শুরু হওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি, দোকানপাট, গাছগাছালি।

এতে আহত হয়েছেন অনেকে৷ তুমুল ঘূর্ণিঝড়ের কারণে রাস্তার পার্শ্বে থাকা বড়বড় গাছ ও বৈদ্যুতিক খুটি ভেঙে প্রায় সকল সড়কেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যানবাহন বন্ধ রয়েছে৷ ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই এই ঘুর্ণিঝড় শুরু হয়ে সব লণ্ডভণ্ড করে দেয়। ঝড়ের সাথে পাল্লা দিয়ে শুরু হয় শিলাবৃষ্টিও। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন উপজেলাবাসী।

ঘূর্ণিঝড়ের তান্ডবে বেশি ক্ষতি হয়েছে উপজেলার পাগলা এলাকায়৷ এতে আহত নারী পুরুষ চিকিৎসার জন্য ছুটছেন স্থানীয় ফার্মেসিতে, কেউকেউ আবার যাচ্ছেন হাসপাতালে।

এই পরিস্থিতি বিবেচনায় শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম পাগলা বাজারে আহতদের জরুরি চিকিৎসা প্রদান করছে৷

ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই জানান, ঘূর্ণিঝড়ে তাদের ঘরবাড়ি ছিন্নভিন্ন হয়ে গেছে। স্বল্প আয়ে দিনাতিপাত করা এসব পরিবারে ঘূর্ণিঝড়ের হানা ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার জোর দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, এখন রাত ১টা বাজে। রাস্তায় পড়ে থাকা গাছপালা সরিয়ে দিচ্ছি।

হাসপাতালগুলো খোলা রেখেছি। ইতোমধ্যে ডিসি স্যারকে জানিয়েছি। উপর মহলে কথা বলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656