শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ 

সিলেটে পিকআপ ও সিএনজি সংঘর্ষে এক যুবক নিহত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সিলেটে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানার মোল্লারগাও এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত যুবকের নাম ফকির মিয়া (২১)। বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়ার ছেলে। এ ঘটনায় সিএনজি চালক রাকিব (২২) গুরুতর আহত হয়েছেন। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানার মোল্লারগাও এলাকায় পিকআপ-সিএনজির (অটোরিকশা) মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656