বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জ বিএনপি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের পাশে থাকবে।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

তৌহিদ চৌধুরী প্রদীপ

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাসের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্দেশে শনিবার দুপুরে (১০ আগষ্ট) জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহ্ জাহান মিয়ার নেতৃত্বে জামালগঞ্জ থানার ওসি ও পুলিশ সদস্যের সাথে মতবিনিময় করে জামালগঞ্জ কে সুশৃঙ্খল ও শান্তি প্রিয় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ওসি দিলিপ কুমার দাস তাদের আন্তরিকতার সহযোগীতার জন্য ধন্যবাদ ও প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সফিকুর রহমান, দপ্তর সম্পাদক শামছুর জামান ধনমিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাচনা বাজার ইউনিয়ন চেয়ারমম্যান মাসুক মিয়া, বিএনপির নেতা শহিবুর রহমান, যুগ্ম-আহবায়ক এমরান হোসেন রুবেল, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জালালী, আসাদ নুর সাদী, জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য আহমেদ জাকী, নাদিম মাহমুদ মুরাদ,সদর ইউপি কৃষকদলের সভাপতি শাহ মোঃ এবাদুল হোসেন,যুবদল নেতা মনোয়ার হোসেন, জুনায়েদ আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল আলম,মেহেদী হাসান চৌঃ,পারভেজ আহমেদ, সাকির আহমেদ জামালগঞ্জ কলেজ শাখার ভারপ্রাপ্ত  আহ্বায়ক আবু সুফিয়ান ছাত্রনেতা সাকিব আহমেদ রিয়াত ,মাহি,জাবির প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656