রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জে ট্রাফিকের দায়িত্বে নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্মীরা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র স্বেচ্ছাসেবীরা গত বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট, কালীবাড়ি রাস্তার মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, মল্লিকপুর আব্দুল জোহর সেতু সহ বিভিন্ন রাস্তার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন নিসচা’র সদস্যরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি।

ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থানে দেখা গিছে সেনাবাহিনীদের। নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আফতাব উদ্দিন বলেন, নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে ও জেলা শাখার সভাপতি মহিম তালুকদার এবং সেক্রেটারি আবু হানিফের দিকনির্দেশনায় ‘সকাল থেকেই সুনামগঞ্জের বিভিন্ন মোড়ে মোড়ে নিজ উদ্যোগে অবস্থান করি যাতে যানজট না হয়।

এতে অনেক সাধারণ মানুষ, নিসচার কর্মীদের বিভিন্ন খাবার দিয়ে সহযোগিতা করেছেন।

এবং সন্ধ্যায় কর্মরত স্বেচ্ছাসেবীদেরকে পানসি হোটেলের পক্ষ থেকে নাস্তার ব্যবস্থা করেছেন পানসী হোটেলের ম্যানেজার সুজাত মিয়া। নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সাথে শহরের বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থিরা ও সারাদিন ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।

যেসব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন: সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট, সুনামগঞ্জ BNCC সদস্যরা। এ সময় সাংবাদিক বাবুল মিয়া সহ শহরের সচেতন নাগরিকদেরকে ও নিসচার সাথে কাজ করতে দেখা যায়। মাই টিভি জেলা প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হানিফ এদের (নিসচা) সকলের মনিটরিং করেছেন এবং তিনি বলেন এ অবস্থায় শহরবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে আমরা সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি।

ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব।’পথচারীরা বলেন, ‘আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা ও নিসচা,র সদস্যরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে।’ তারা বলেন, নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656