বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিলেন শিক্ষার্থীরা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

মো: নুরুল হক

শান্তিগঞ্জ প্রতিনিধি :এক সপ্তাহ কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন শান্তিগঞ্জ থানার পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) তারা থানায় ফিরেছেন৷ উপজেলার পাগলা এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা শুরু করেছে পুলিশ৷ এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।

কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শান্তিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে সাথে নিয়ে পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান তারা। পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শান্তিগঞ্জ থানার পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা কাজ শুরু করেছেন বলে আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656