রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ শিক্ষার্থীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে স্মারকলিপি। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আসামী করার প্রতিবাদে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর ছাত্রদেরকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্মারক লিপি প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ শিক্ষার্থীরা।

গত ২০ আগষ্ঠ ২০২৪ ইং তারিখে এ স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপি সূত্রে জানা যায়, বিগত ৬ আগষ্ট ২০২৪ ইং তারিখে শান্তিগঞ্জে সাংবাদিক শহীদ নুরের উপর হামলা হয়। সেখানে কোন সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ছিল না। কিন্তু সম্প্রতি শহীদ নুরের উপর হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী শুভ ও রাহেল কে যথাক্রমে ১১ নং ও ১২ নং আসামী করে মামলা দায়ের করা হয়েছে। স্মারকলিপিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন ছাত্রের উপর মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনা করে দ্রুত সমাধান সহ তাদেরকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবী জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, স্মারকলিপি পেয়েছি। মামলা তদন্তাধীন রয়েছে। তদন্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656