বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

এডাব সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ- এডাব, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যয় এ বছরও স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), মল্লিকপুর, সুনামগঞ্জ এর সম্মেলন কক্ষে অদ্য ২৯-০৮-২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় জেলা কার্যালয়ের বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংস্থা সুজন এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য। সভায় বিগত বছরের আয়-ব্যয় ও বিভিন্ন কর্মসূচী সম্পর্কে অবহিত করেন এডাব, সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মোঃ বাবুল আক্তার। বিগত বছরের ন্যয় নতুন বছরেও এডাব সদস্যদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুল হক সরকার। বার্ষিক সাধারন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডাব, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও উন্নয়ন সংস্থা পদ্মা এর নির্বাহী পরিচালক, সাজ্জাদুর রহমান। এডাব সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও চলন্তিকা ডেভোলাপমেন্ট সোস্যাইটির নির্বাহী পরিচালক জোৎস্মা আক্তার। নির্বাহী সদস্য ও প্রগতিশীল যুব সংঘের নির্বাহী পরিচালক শিল্পী বেগম। উন্নয়ন সংস্থা এসভিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক। বিআরডিএস এর নির্বাহী পরিচালক নুসরাত জাহান। আরপিডাব্লিউএস এর প্রধান নির্বাহী নাজিম উদ্দিন। ইরা এনজিও তে কর্মরত পিএম মোঃ কামরুজ্জামান। রাস এর নির্বাহী পরিচালক দ্রুপদ চৌধুরী নূপুর সহ আরডিএসএ সংস্থার প্রশিক্ষক সানজিদা সরকার উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এডাব এর ৫০ বৎসর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে মতবিনিময় করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656