


শহিদুল ইসলাম রেদুয়ান: শান্তিগঞ্জে নিরীহ পরিবারের লোকজন এবং স্কুল পড়ুয়া ছাত্রকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও খালপাড়ে।
বুধবার (৪ই সেপ্টেম্বর) বীরগাঁও গ্রামের আব্দুল মন্নানের ছেলে অজিফা কামাল বাদী হয়ে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য নাজমা বেগম ও তার স্বামী মইনুল হক সহ ৫ জনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওয়ার্ড সদস্য নাজমা বেগমের সাথে অভিযোগকারী আফিজা কামালের দীর্ঘ যাবৎ বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। পূর্বের জের ধরে জেলা মহিলা লীগের সক্রিয় সদস্য সাবেক মেম্বার নাজমা বেগমের নির্দেশনায় গত ২০ই মার্চ ২০২১ ইংরেজি নাজমা’র স্বামী-সন্তান একত্রে বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অভিযোগকারীর ছেলে রুমনকে বেদরক মারধর করে।
এ বিষয়ে স্থানীয় শালিশ ব্যক্তিত্বরা সঠিক বিচারের আশ্বাস প্রদান করে সুষ্ট বিচার ব্যবস্থাপনা করতে পারে নাই। পরবর্তীতে বিগত ২০ দিন পূর্বে রাত অনুমানিক ৯ ঘটিকায় এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে অভিযোগকারীর চাচা নজরুল ইসলামকে মারধর করে ওয়ার্ড সদস্য নাজমা বেগমের আত্নীয় স্বজনরা। তারপর আবার অভিযোগকারীর কামালের ভাই মাহমুদ প্রতিদিনের মতন রাজমিস্ত্রীর কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আক্রমণ করে মঈনুল হকের আত্নীয় স্বজনরা মাহমুদ কে মারধর করে তার ব্যবহারিত স্মার্ট ফোন এবং টাকা পয়সা নিয়ে যায়।
অভিযোগকারী অজিফা কামাল বলেন, নাজমা বেগম ও তাহার আত্নীয়-স্বজনদের নির্যাতনে আমরা দিশেহারা তারা আমার ছেলে সহ আমার গোত্রের মানুষের ওপর বার বার মারধর ও ধমক-হুমকী দিয়ে আসছে। এদের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য
প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে অভিযুক্ত ওয়ার্ড সদস্য নাজমা বেগম কে একাধিক বার মোবাইল ফোন দেওয়ার পর ফোন রিসিভ করেন নাই।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন বলেন, অভিযোগটি আমরা গ্রহণ করেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

