


কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জেল থেকে পলাতক আব্দুল রাজ্জাক(৪৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ কুষ্টিয়ার অভিযানিক দল।
শনিবার সকাল ৭.৩০ মিনিটের দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন বাহেরমাদি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায় সে একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
শনিবার বিকেলে র্যাব-১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গেল ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ১৪ই আগষ্ট মামলা হলে পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু করে র্যাব। যার প্রেক্ষিতে সকালে উপজেলার বাহেরমাদিতে অভিযান চালিয়ে আব্দুল রাজ্জাককে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

