বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মিথ্যে স্বাক্ষী প্রদানে বাধ্য করায় আদালতে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে প্রবাসীর বাড়ির কেয়ারটেকারকে বাড়ির মালিকের বিরুদ্ধে জোরপূর্বক মিথ্যা স্বাক্ষী প্রদানে ১০০ টাকা মূল্যের তিনটি জুডিসিয়াল স্ট্যম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর জোন আদালতে মামলাটি দায়ের করেন জগন্নাথপুর উপজেলার হাসিমাবাদ গ্রামের মৃত আমিরুল ইসলামের পুত্র মো: নজরুল ইসলাম (৩৯)।
মামলা সূত্রে জানা যায়, ইংল্যান্ড প্রবাসী আব্দুল আহাদের বাড়ি ও জায়গা জমি দেখাশুনার কাজ করতেন নজরুল ইসলাম (৩৯)। এরই সুবাধে প্রবাসী আব্দুল আহাদের সাথে আব্দুল গফুর (অপু) গংদের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা মামলায় তিনি বাদী পক্ষের স্বাক্ষী হওয়ায় তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে আব্দুল গফুর, মাসুক মিয়া, ছাঈদ মিয়া ও হাসির আলী। যারা এলাকায় অত্যন্ত উগ্র, দাঙ্গাবাজ ও আইন অম্যান্যকারী লোক হিসাবে পরিচিত। এছাড়াও আব্দুল গফুর গংদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারনা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ সকল দাঙ্গাবাজদের বিরুদ্ধে তাকে স্বাক্ষী দেয়ার কারনে ভয়ভীতি ও হুমকি-দামকিসহ প্রাননাশের হুমকি প্রদান করে। নজরুল ইসলাম যদি স্বাক্ষী দেয় তাহলে তাকে প্রানে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে মিথ্যা স্বাক্ষী দেয়ার কথা বলে। এতে রাজি না হওয়ায় আব্দুল গফুর (অপু) গংরা আব্দুল আহাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে নজরুল আসলামকে অবরোধ করে এবং মিথ্যে স্বাক্ষী দেয়ার জন্য এফিডেভিটে স্বাক্ষর করতে বলে। এতে রাজি না হওয়ায় বন্দুক দিয়ে তাকে প্রাননাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে তাকে একটি গাড়িযোগে অপহরণ করে সুনামগঞ্জ সদরে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তিনটি স্টাম্পে তার স্বাক্ষর নেয়। প্রাণ বাঁচাতে নিরুপায় হয়ে স্বাক্ষর করে নজরুল ইসলাম। স্টাম্পে স্বাক্ষর করার পর ফের গাড়িযোগে আসামীরা তাকে জগন্নাথপুর উপজেলার সুইসগেট এলাকায় নামিয়ে দেয়। এবং এই ঘটনা কাউকে জানাইলে বা মামলা দায়ের করলে তাকে হত্যার হুমকি দেয়। প্রানের নিরাপত্তার আশায় নজরুল ইসলাম একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটি আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসিকে দ্বায়িত্ব প্রদান করেন।
এ বিষয়ে জানতে চেয়ে বার বার ফোন দিলেও বন্ধ পাওয়ায় আব্দুল গফুরের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
এ ব্যপারে ডিবির ওসি আমিনুল ইসলাম জানান, মামলাটি পেয়েছি। সঠিকভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656